Murder: 'সামলাতে পারছিলাম না', ৯ বছরের সন্তানকে শ্বাসরোধ করে খুন মায়ের
খুন করে ছেলের মৃতদেহের সামনেই বসেছিলেন তিনি। দিনমজুরের কাজ করেন তিনি। স্বামী নিখোঁজ। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলেকে নিয়ে একাই থাকতেন। ছেলের ব্যবহারে অতিষ্ট হয়ে উঠেছিলেন তাই এই কাণ্ড ঘটিয়ে ফেলেন, এমনটিই পুলিশকে জানিয়েছেন তিনি।
নয়াদিল্লিঃ সন্তানের জ্বালায় অতিষ্ট হয়ে উঠেছিলেন। আর নিজেকে সামলাতে না পেরে ৯ বছরের ছেলেকে খুন (Murder) করলেন এক মা (Mother)। ঘটনাটি ঘটছে আগরতলার জয়নগরে। ধৃতের নাম সুপ্রভা বল। নিজের ৯ বছরের সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছেন তিনি, পুলিশকে (Police)নিজের মুখেই জানিয়েছেন সে কথা। মৃতের নাম রাজদীপ বল। খুন করে ছেলের মৃতদেহের সামনেই বসেছিলেন মা। দিনমজুরের কাজ করেন তিনি। স্বামী নিখোঁজ। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলেকে নিয়ে একাই থাকতেন। ছেলের ব্যবহারে অতিষ্ট হয়ে উঠেছিলেন তাই এই কাণ্ড ঘটিয়ে ফেলেন, এমনটিই পুলিশকে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, "ভীষণ জ্বালাতন শুরু করেছিল। টাকা-পয়সা চুরি করত, সামলাতে পারছিলাম না। ওর জ্বালায় কাজে যেতে পর্যন্ত পারতাম না। তাই খুন করেছি। জেলে যেতে রাজি।"
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Advertisement
Advertisement
Advertisement