Murder: সামান্য চা নিয়ে বচসার জের, শাশুড়ির হাতে খুন বউমা

বিশেষ করে গত ১৫ দিন ধরে এই ঝামেলা বাড়ে। তবে তার পিছনে কী কারণ রয়েছে তা যদিও জানা যায়নি। ইতিমধ্যেই আজমিরি বেগমের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে আত্তাপুর থানার পুলিশ।

Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ সামান্য চায়ের জন্য শাশুড়ির (Mother In Law) হাতে খুন হতে হল এক গৃহবধূকে (House Wife)। বৃহস্পতিবার রাত ১০.৩০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে (Hyderabad)। মৃতের নাম আজমিরি বেগম (২৮)। জানা গিয়েছে,তাঁকে চা (Tea)করতে বলেছিলেন শাশুড়ি ফারজানা। শাশুড়ির আর্জিতে সাড়া দেননি তিনি। এরপরই রান্নাঘরে ঢুকে স্কার্ফের সাহায্যে গলায় ফাঁস দিয়ে তাঁকে খুন করেন শাশুড়ি ফারজানা। মাটিতে লুটিয়ে পড়েন ২৮ বছরের আজমিরি বেগম। পুলিশ জানিয়েছে, শাশুড়ি-বউমার মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকত। বিশেষ করে গত ১৫ দিন ধরে এই ঝামেলা বাড়ে। তবে তার পিছনে কী কারণ রয়েছে তা যদিও জানা যায়নি। ইতিমধ্যেই আজমিরি বেগমের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে আত্তাপুর থানার পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement