Murder: দেশে ভোট পরবর্তী হিংসা অব্যাহত, তর্কের জেরে অন্ধ্রপ্রদেশে খুন টিডিপি সমর্থক

টিডিপির সাধারণ সম্পাদক নারা লোকেশ অভিযোগ করেছেন যে ওয়াইএসআরসিপিমি এই হত্যার পিছনে দায়ী। এ ছাড়া নিহতর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।

Representative Image (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ ভোট (Lok Sabha Election 2024) পরবর্তী হিংসা অব্যাহত। অন্ধ্রপ্রদেশে খুন তেলেগু দেশম পার্টির (TDP) এক সমর্থক। ঘটনাটি ঘটেছে কর্নুল জেলায়। তর্কের জেরে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম গৌরীনাথ চৌধুরী। পট্টিকোন্ডা মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস রেড্ডি সংবাদসংস্থা পিটিআই (PTI)-কে বলেছেন, "ভেলদুরথি মণ্ডলের বোম্মিরেডিপল্লি গ্রামে তর্কের জেরে গৌরীনাথ চৌধুরীকে খুন করা হয়েছে। তদন্ত চলছে। এই ঘটনার নেপথ্যে কারা রয়েছেন তা দেখা হচ্ছে।" টিডিপির সাধারণ সম্পাদক নারা লোকেশ অভিযোগ করেছেন যে ওয়াইএসআরসিপিমি এই হত্যার পিছনে দায়ী। এ ছাড়া নিহতর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। অপরাধীদের রেহাই দেওয়া হবে না, প্রয়োজনে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা হবে বলে সাফ জানান টিডিপির সাধারণ সম্পাদক।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement