Murder: মুম্বইতে হাড়হিম করা ঘটনা! ৯ বছরের সন্তানকে খুন করলেন বাবা

জানা গিয়েছে, স্ত্রী ও সন্তানের সঙ্গে থাকতেন না অভিযুক্ত। দাম্পত্য কলহের জেরে স্ত্রী-এর সঙ্গে ছাদ আলাদা হয়। নিহত কিশোর মায়ের সঙ্গেই থাকত। সেখানেই তাকে খুন করে তার বাবা।

প্রতীকী ছবি (Photo Credits: Unsplash)

নয়াদিল্লিঃ নিজের ৯ বছরের সন্তানকে (Child) খুন করলেন বাবা (Father)। ঘটনাটি ঘটেছে শাহপুর তালুকের কাসারা এলাকার ওয়াশালাতে। অভিযুক্তের বয়স ৫৯ বছর। ৯ বছরের ছেলের মুখে কাগজের বল ঢুকিয়ে তাকে হত্যা করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। জানা গিয়েছে, স্ত্রী ও সন্তানের সঙ্গে থাকতেন না অভিযুক্ত। দাম্পত্য কলহের জেরে স্ত্রী-এর সঙ্গে ছাদ আলাদা হয়। নিহত কিশোর মায়ের সঙ্গেই থাকত। সেখানেই তাকে খুন করে তার বাবা। কী কারণে খুন তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement