Murder In Meerut: দুই সন্তানের সামনে গুলি করে খুন বাবাকে, উদ্ধার পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ
পুরো ঘটনাটি ঘটে তাঁর দুই সন্তানের চোখের সামনে। প্রাথমিক তদন্তে অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই মৃত্যু। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ব্যাপারটি খতিয়ে দেখছে লোহিয়া নগর থানার পুলিশ।
মিরাটঃ প্রকাশ্যে খুন (Murder)। দুই সন্তানের সামনে গুলি করে মারা হল বাবাকে। ঘটনাটি ঘটেছে মিরাটের (Meerut) লোহিয়া নগর থানার জুরানপুর এলাকায়। এই এলাকার এক সুইমিং পুলে (Swimming Pool) দুই সন্তানকে নিয়ে গিয়েছিলেন নিহত ব্যাক্তি। সেখানে তাঁকে খুন করে আততায়ীরা। পুরো ঘটনাটির সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। সেই ফুটেজে দেখা যায়, ব্যস্ত সুইমিং পুল চত্বরে হঠাৎই এক ব্যক্তির উপর চড়াও হন কয়েকজন ব্যক্তি। তারপর তাঁকে গুলি করে পালায় তাঁরা। মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। পুরো ঘটনাটি ঘটে তাঁর দুই সন্তানের চোখের সামনে। প্রাথমিক তদন্তে অনুমান, পুরনো শত্রুতার জেরেই খুন। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ব্যাপারটি খতিয়ে দেখছে লোহিয়া নগর থানার পুলিশ।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Advertisement
Advertisement