Murder In Delhi: শরীরে একাধিক আঘাতের চিহ্ন, দিল্লিতে উদ্ধার ২৫ বছরের যুবকের মৃতদেহ
মৃত ব্যক্তির পকেট থেকে ফোন ও টাকাপয়সা পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে তাঁরা। দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন তিনি।
নয়াদিল্লিঃ রাজধানীতে ফের খুনের (Murder) ঘটনা। দিল্লির শাস্ত্রী পার্ক (Shastri Park) এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম জহর আব্বাস। বয়স ২৫। বুলন্দ মসজিদ (Buland Masjid) এলাকার বাসিন্দা তিনি। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। উত্তরপূর্ব দিল্লির ডিসিপি (DCP) জয় তিরকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১.৪৫ নাগাদ ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির পকেট থেকে ফোন ও টাকাপয়সা পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে তাঁরা। দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন তিনি।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Advertisement
Advertisement
Advertisement