Murder Caught In Camera: খুনের ঠিকানা নেশা মুক্তি কেন্দ্র, ঘুমন্ত ব্যক্তির মুখে কাপড় গুজে হত্যা, অপরাধ রেকর্ড ক্যামেরায়
নেশা মুক্তি কেন্দ্রেও নেই ছাড়। এবার নেশা মুক্তি কেন্দ্রে খুন করা হল এক ব্যক্তিকে। নেশা মুক্তি কেন্দ্রে ঘুমন্ত অবস্থা থেকে তুলে এক ব্যক্তিকে খুন করা হয়। মুখে কাপড় গুজে দিয়ে, শ্বাসরোধ করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়। এরপর মৃতদেহ বাইরে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এবার এমনই একটি ছবি ধরা পড়ল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনোরের (Bijnor) একটি নেশা মুক্তি কেন্দ্রের অন্দরে। যেখানে ঘুমন্ত ব্য়ক্তির মুখে কাপড় গুজে খুন করা হয় তাঁকে। পুলিশ সিসিটিভি ফুটেজ উদ্ধার করে ওই খুনের ঘটনার তদন্ত শুরু করে। যে ঘটনায় গৌরব এবং অমিত নামে দুজনকে গ্রেফতার করা হয়। গৌরব এবং অমিত নেশা মুক্তি কেন্দ্র প্রবেশ করে ফৈজ়াল নামে এক ব্যক্তিকে শ্বাসরোধের পর খুন করে। কী কারণে গৌরব এবং অমিত নামে দুই যুবক ফৈজ়ালকে খুন করে, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানতে পারেনি। তবে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।
নেশা মুক্তি কেন্দ্রে ঢুকে কীভাবে খুন করা হয়, উঠে এল তার সিসিটিভি ফুটেজ...