Murder: রাতের অন্ধকারে নৃশংসভাবে খুন এক যুবক, তদন্তে পুলিশ

ই ঘটনায় পুলিশ তিন অভিযুক্তকে সনাক্ত করেছে। ব্যাক্তিগত হিংসার জেরে খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের দেহ ময়নাতদন্তের (Autopsy) জন্য পাঠানো হয়েছে।

নয়াদিল্লি: গতকাল, অর্থাৎ রবিবার রাতে হায়দরাবাদের (Hyderabad) আসিফ নগর থানা এলাকায় ৩১ বছরের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা (Murder) করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তিন অভিযুক্তকে সনাক্ত করেছে। ব্যাক্তিগত হিংসার জেরে খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের দেহ ময়নাতদন্তের (Autopsy) জন্য পাঠানো হয়েছে। আসিফ নগর থানার পুলিশ অফিসার ভেঙ্কটেশ্বরলু বলেছেন, "মৃতের নাম মহম্মদ শেখ আলিম (৩১)। তিনি এই এলাকার একটি মদের দোকানের কাছে মদ্যপান করছিলেন। তখনই কয়েকজন তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। আমরা তিনজন অভিযুক্তকে সনাক্ত করেছি। তদন্ত চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।"

দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement