Mungeli: এলাকায় নিষিদ্ধ মাদক বিক্রি করছিল, তল্লাশি অভিযানে আটক ব্রাউন সুগার সহ দুই পাচারকারী

ছত্তিশগড়ের মুঙ্গেলিতে বেআইনিভাবে বিক্রি হচ্ছিল নিষিদ্ধ মাদক। সেই খবর পেয়ে গোপনে অভিযান চালায় পুলিশ।

ছত্তিশগড়ের মুঙ্গেলিতে (Mungeli) বেআইনিভাবে বিক্রি হচ্ছিল নিষিদ্ধ মাদক। সেই খবর পেয়ে গোপনে অভিযান চালায় পুলিশ। আর তাতেই মেলে সাফল্য। এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণে ব্রাউন সুগার। সেই সঙ্গে আটক করা হয় দুই যুবককেও। জানা যাচ্ছে, গত বুধবার রাতে গোপাল তিওয়ারি ওয়ার্ডে তল্লাশি অভিযান চালায় স্থানীয় পুলিশ। তারপরেই দুজনকে আটক করা হয়। যদিও এই অভিযানে কত পরিমাণে মাদক বাজেয়াপ্ত হয়েছে সেই বিষয়ে তথ্য প্রকাশ করেনি তদন্তকারী আধিকারিকরা। তবে অভিযুক্তদের আটক করে জেরা শুরু করেছে পুলিশ।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement