Mumbai:বিএমসি আধিকারিককে হেনস্থা , প্রাক্তন মন্ত্রী অনিল পরব সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের মুম্বই পুলিশের (দেখুন ভিডিও)
মুম্বাইয়ের ভাকোলা পুলিশ প্রাক্তন মন্ত্রী অনিল পরব সহ ১৫ জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মুম্বাই পুলিশ জানিয়েছে এই মামলায় ৪ জনকে গ্রেফতারও করা হয়েছে।
গতকাল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক আধিকারিককে অপমান ও হেনস্থা করার ভিডিও সামনে আসে। অভিযোগ ওঠে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা এবং প্রাক্তন মন্ত্রী অনিল পরব তাঁর অনুগামীদের সঙ্গে নিয়ে বি এম সি আধিকারিককে হেনস্থা করেন। অভিযোগ পেয়ে মুম্বাইয়ের ভাকোলা পুলিশ প্রাক্তন মন্ত্রী অনিল পরব সহ ১৫ জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মুম্বাই পুলিশ জানিয়েছে এই মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আধিকারিককে লাঞ্ছিত করার অভিযোগে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন সাদা পরব, হাজি আলিম, উদয় দলভি এবং সন্তোষ কদম।
দেখুন সেই ভিডিও-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement