Mumbai Threat Call: মহারাষ্ট্র মন্ত্রালয়ে হুমকি ফোন,রাতেই গ্রেফতার সন্দেহভাজন অভিযুক্ত জানাল মুম্বই পুলিশ
গতকাল রাতে মহারাষ্টের মন্ত্রালয়ে আচমকা একটি হুমকি ফোন আসে। যেখানে বলা হয় আগামী দু-একদিনের মধ্যে সেখানে সন্ত্রাসবাদী হামলা চালানো হবে।কয়েকদিন আগে, পুনেতে গ্রেপ্তার হওয়া দুই সন্ত্রাসবাদীর কাছ থেকে ছাবার্ড হাউসের ছবি পাওয়ার পর মুম্বাই পুলিশ সতর্ক অবস্থায় ছিল। যার ফলে এই ফোন পেয়ে নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। যে নম্বর থেকে ফোন এসেছিল সেই ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত চালিয়ে গতকাল রাতেই হুমকি ফোন করার জন্য ৬১ বছর বয়সী প্রকাশ কিশানচাঁদ খেমানিকে কান্দিভালি পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আজ আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement