Mumbai: মুম্বইতে বিস্ফোরণ শিগগিরই, হুমকি চিঠি দিতেই গ্রেফতার অভিযুক্ত

Mumbai Police (Photo Credit: File Photo)

ফের হুমকি চিঠি মুম্বই পুলিশকে। শিগগিরই বাণিজ্যনগরীতে ফের বিস্ফোরণ হবে বলে মুম্বই পুলিশের কাছে হুমকি চিঠি পৌঁছয়। মুম্বই পুলিশকে হুমকি চিঠি দিতেই, তাঁকে খুঁজে বের করে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার মুম্বই পুলিশকে হুমকি চিঠি দেওয়া হয় সকাল ১১টা নাগাদ। মুম্বই পুলিশকে হুমকি দেওয়ার পরপরই ওই ব্যক্তির খোঁজ শুরু হয়। এরপর খুঁজে বের করে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। কী কারণে অভিযুক্ত মুম্বই পুলিশকে হুমকি দেন, সে বিষয়ে তল্লাশি শুরু হয়েছে। হুমকির পিছনে কোনও গোষ্ঠার হাত রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement