Mumbai Murder: পুরনো শত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ৬
পুলিশ সূত্রে খবর,ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্তরা। এই মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নয়াদিল্লিঃ মুম্বইয়ের (Mumbai) চেম্বুর এলাকায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ। এক ব্যাক্তিকে খুন (Murder) করার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করল পুলিশ (Police)। মৃতের নাম সিদ্ধার্থ কাম্বলে। বয়স ৩২। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর তাঁকে নিকটবর্তী রাজাওয়াদি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরনো শত্রুতার জেরেই এই খুন, এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই আরসিএফ থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ছয়জনকে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্তরা।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Advertisement
Advertisement