Mumbai: মানসিকভাবে অসুস্থ মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিল মা, নারকীয় ঘটনা মুম্বইতে
ফের নারকীয় ঘটনা মুম্বইতে (Mumbai)। এবার মানসিকভাবে অসুস্থ মেয়েকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। বাণিজ্যনগরীতে এমনই একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, অন্ধেরিতে নিজের বাড়িতে মানসিকভাবে অসুস্থ মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন তাঁর মা। এরপর দড়ি দিয়ে মেয়েকে ঝুলিয়ে দেন। মেয়ের মৃত্যুর পর থানায় ফোন করে, ওই ঘটনায় আত্মহত্যা (Suicide) বলে দাবি করেন অভিযুক্ত। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর জানান যায়, বছর ১৯-এর ওই কিশোরীকে শ্বাসরোধ করে খুনের পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। ওই ঘটনার পরপরই অন্ধেরির ওই বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির পর পুলিশি জেরায় মেয়েকে খুনের বিষয়টি স্বীকার করেন ওই মহিলা।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuwanshi's Murder: 'সোনমকে দেখে ওকে পেটাওনি কেন?' খুনি পুত্রবধূর দাদার সঙ্গে দেখা হতেই প্রশ্ন রাজার রঘুবংশীর মায়ের
Raja Raghuwansh-Sonam Raghuwanshi: 'আমার ছেলে খুন করেনি, একা সংসার টানে, বোনদের দেখভাল করে', রাজার 'খুনি', সোনমের 'প্রেমিক' রাজের মায়ের হাউ হাউ করে কান্না
Raja Raghuwanshi: ভাড়াটে খুনি, পরকিয়ার জের? 'জ্ব্যান্ত জ্বালিয়ে দেওয়া হোক সোনমকে', দাবি রাজা রঘুবংশীর মায়ের
Memari Shocker: বাবা-মাকে গলা কেটে খুন করে মাদ্রাসায় হামলা, গ্রেফতার যাদবপুরের মেধাবী প্রাক্তনী
Advertisement
Advertisement
Advertisement