Mumbai Masjid Bunder Fire: মুম্বইয়ের মসজিদ বন্দর এলাকায় বহুতলে আগুন, পুড়ে মারা গেলেন ২ মহিলা
তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। তা সত্ত্বেও প্রাণহানি এড়ানো গেল না। আবাসনের দুই বাসিন্দা মারা যান। এছাড়া আহত হন আরও একজন মহিলা
মুম্বইয়ের মসজিদ বন্দর এলাকার (Mumbai Masjid Bunder) বহুতলে আগুন লেগে সাংঘাতিক কাণ্ড। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। মৃতদের দুজনই মহিলা। রবিবার সকালে মসজিদ বন্দর এলাকায় একটি বহুতল ভবন অগ্নিকাণ্ড ঘটে। বহুতলে আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল বাহিনী। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। তা সত্ত্বেও প্রাণহানি এড়ানো গেল না। আবাসনের দুই বাসিন্দা মারা যান। এছাড়া আহত হন আরও একজন মহিলা। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্যে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশনের (BMC) তরফে মসজিদ বন্দর এলাকায় বহুতলে আগুন লেগে প্রাণহানির খবরে নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে বিএমসি এও জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে বহুতলে আগুন লাগল সেই রহস্য সমাধানের চেষ্টা চলছে।
বহুতলে আগুন লেগে মৃত ২ মহিলাঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement