Mumbai Fire: মুম্বইয়ের দাদরে কোহিনূর স্কোয়ার ভবনের পার্কিং লটে আগুন, ১৮টি গাড়ি পুড়ে ছাই

মুম্বইয়ের দাদর এলাকায় অভিজাত কোহিনূর বিল্ডিংয়ের পার্কিং লটে হঠাৎই আগুন লাগার খবর পাওয়া যায়।জানা গেছে এই অগ্নিকান্ডে আগুন লেগে ১৭ থেকে ১৮টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

Mumbai Fire at Dadar Parking Lot Photo Credit: Twitter@ANI

মুম্বইয়ের দাদর এলাকায় অভিজাত কোহিনূর বিল্ডিংয়ের পার্কিং লটে হঠাৎই আগুন লাগার খবর পাওয়া যায়।জানা গেছে এই অগ্নিকান্ডে আগুন লেগে ১৭ থেকে ১৮টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখনও আগুন লাগার অংশে জল ও রাসায়নিক দিয়ে ঠান্ডা করার প্রক্রিয়া চলছে।আগুন লাগার কারণ খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।তবে সৌভাগ্যক্রমে এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি হয়নি।

স্থানীয় লোকজনের অভিযোগ,ঠিকাদাররা নিয়ম লঙ্ঘন করে গাড়ি পার্কিং করছে।  এ কারণেই আগুন লেগেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement