Mumbai : মুম্বই এয়ারপোর্ট থেকে বাজেয়াপ্ত ৬.২ কোটি টাকার কোকেন, গ্রেফতার ১

ঘটনায় ভেনেজুয়েলার এক নাগরিককে গ্রেফতার করেছে ড্রাগস এবং নার্কোটিরক বিভাগের কর্তারা।

Photo ANI

৬২৮ গ্রাম কোকেন সহ গ্রেফতার ১। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভেনেজুয়েলা (Venezuela) থেকে আসা এক নাগরিককে আটক করে ডাইরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের কর্তারা।জেরায় তার কাছ থেকে ৬২৮ গ্রাম ওজনের ৫৭ টি ক্যাপসুল পাওয়া যায়। যার মূল্য প্রায় ৬.২ কোটি টাকা।

১৮ জানুয়ারী তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নার্কোটিক ড্রাগস অ্যাক্টে দায়ের করা হয়েছে মামলা। এই ঘটনার সঙ্গে কোন ড্রাগ সিন্ডিকে্ট জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে জেল হেফাজতে নেওয়া হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement