Mumbai: মুম্বই বিমানবন্দর থেকে উদ্ধার কোটি টাকার বেআইনি মাদক ও বিদেশি মুদ্রা, আটক ২ যাত্রী

ফের মুম্বই বিমানবন্দর থেকে নিষিদ্ধ মাদক ও বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করলেন কাস্টমসের আধিকারিকরা।

ফের মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) থেকে নিষিদ্ধ মাদক ও বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করলেন কাস্টমসের আধিকারিকরা। গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর দুটি পৃথক ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে ২০ কেজির দামী গাঁজা। যার আন্তর্জাতিক বাজারমূল্য ছিল ২০ কোটি টাকা। এছাড়া আরেকটি ঘটনায় সিএসএমআই বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিদেশি মুদ্রা। যার ভারতীয় মূল্য ২৬.৩৭ লক্ষ টাকা। এই দুটি পৃথক ঘটনায় গ্রেফতার হয়েছে ২ ব্যক্তি। যদিও তাঁরা এদেশের নাকি বিদেশি নাগরিক, সেই বিষয়ে মুম্বই পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement