Mumbai Bus Fire: সাংঘাতিক কাণ্ড! মুম্বই শহরে মেট্রো স্টেশনের নীচে দাউদাউ করে জ্বলছে বাস, দেখুন

আগুনের জেরে গোটা মেট্রো স্টেশন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। শহরের ব্যস্ত রাস্তায় এমন অগ্নিকাণ্ডের চাক্ষুষ দর্শনে আতঙ্কিত এলাকাবাসী। বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে।

Mumbai Bus Fire (Photo Credits: X)

দাউদাউ করে জ্বলছে বাস। মুম্বইয়ের (Mumbai) বোরিভালিতে মেট্রো স্টেশনের নিচে বেসরকারি একটি বাসে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা বাস। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে দেবীপাড়া মেট্রো স্টেশনের নিচে। আগুনের জেরে গোটা মেট্রো স্টেশন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। শহরের ব্যস্ত রাস্তায় এমন অগ্নিকাণ্ডের চাক্ষুষ দর্শনে আতঙ্কিত এলাকাবাসী। বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসে আগুন লাগার ঘটনার জেরে কোন হতাহতের খবর নেই। কিন্তু আগুন লাগার কারণ এখনও অজানা। তদন্ত চলছে। দেবীপাড়া মেট্রো স্টেশনের নিচে জ্বলন্ত বাসের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দাউদাউ করে জ্বলছে বাসঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement