Mumbai: বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ডিজে স্নেকের কনসার্টে খোয়া গেল দামি প্রায় ৪০ টি মোবাইল ফোন

মোবাইল ফোন চুরির অভিযোগ পেয়ে পুলিশ ভারতীয় দণ্ডবিধির (IPC)৩৭৯ ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধানের অধীনে চার থেকে পাঁচটি এফআইআর নথিভুক্ত করেছে।

DJ Snake Show Photo Credit: Twitter@djsnake

শনিবার বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে (Bandra Kurla Complex) ডিজে স্নেকের (DJ Snake) এর কনসার্ট চলাকালীন খোয়া গেল ৪০ টিরও বেশি দামি মোবাইল ফোন। শনিবার রাতে এমএমআরডিএ গ্রাউন্ডে (MMRDA) অনুষ্ঠিত কনসার্টের সময় তাদের মোবাইল ফোন চুরি হয়ে গেছে বলে অনেকেই অভিযোগ নিয়ে দ্বারস্থ হন।

বান্দ্রা কুরলা কমপ্লেক্স এর (BKC) পুলিশের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে অনলাইনে টিকিট বুক করার পর ফরাসি সঙ্গীত প্রযোজকের কনসার্টে শতাধিক লোক অংশ গ্রহণ করেছিল। তার ফলে ওই গ্রাউন্ডে তিল ধারণের জায়গা ছিল না। মোবাইল ফোন চুরির অভিযোগ পেয়ে পুলিশ ভারতীয় দণ্ডবিধির (IPC)৩৭৯  ধারায় এবং  অন্যান্য ধারায় চার থেকে পাঁচটি এফআইআর নথিভুক্ত করেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement