Mumbai: মুম্বইয়ে বহুতলে আগুন, উদ্ধার ৮০, হাসপাতালে ভর্তি ১০

বহুতল থেকে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।

মুম্বইয়ে মুলুন্দে একটি বাড়িতে আগুন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৮০ জনকে, ১০ জন ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মুলুন্দে। যেখানে একটি সাত তলার বাড়িতে আগুন লেগে যায়।

বিএমসি মুম্বই ফায়ার ব্রিগেডের তরফে বাড়ির মধ্যে আটকে থাকা মানুষদের উদ্ধার করা হয়। সিড়ি ব্যবহার করে তাদের বিভিন্ন তলা থেকে নামানো হয়।

বেশ কিছুক্ষনের প্রচেষ্টায় নিভিয়ে ফেলা হয় আগুন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement