Shloka Mehta: আকাশ আম্বানির হাত ধরে মন্দির থেকে বেরোচ্ছেন, মন জিতলেন শ্লোকা মেহতা, দেখুন ভিডিয়ো
এবার ফের নেটিজেনদের ভালবাসা পেলেন আম্বানি বধূ। মুকেশ আম্বানির (Mukesh Ambani) পুত্রবধূ শ্লোকা মেহতা (Shloka Mehta) যেভাবে হাত জোড় করে মন্দির থেকে বের হন এবং প্রত্যেকের সঙ্গে হাসি মুখে অভিবাদন বিনিময় করেন, তাতে আপ্লুত নেট জনতা। আকাশ আম্বানির (Akash Ambani) স্ত্রীর প্রশংসা করেন প্রত্যেকে। বাবুলনাথ মন্দির থেকে সম্প্রতি বের হতে দেখা যায় আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতাকে। আর সেখানেই মন্দির থেকে বেরনোর সময় হাসি মুখে দেখা যায় শ্লোকাকে। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে বাবুলনাথ মন্দির থেকে হাত জোড় করে বেরিয়ে আসতে দেখা যায় মুকেশ এবং নীতা আম্বানির জ্যেষ্ঠ পুত্রবধূকে। সাধারণ মানুষের সঙ্গে শ্লোকা মেহতার এই ব্যবহার প্রত্যেকের মন জয় করে নেয়। ইন্টারনেটের মাধ্যমে শ্লোকা মেহতার ভিডিয়ো সামনে আসতেই তাঁকে ভালবাসা জানান প্রত্যেকে।
আরও পড়ুন: সদ্যোজাত কন্যার নাম বেদা রাখলেন আকাশ আম্বানি ও শ্লোকা মেহতা, জানুন বিস্তারিত
দেখুন আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতার ভিডিয়ো...
View this post on Instagram