সদ্যোজাত কন্যার নাম বেদা রাখলেন আকাশ আম্বানি ও শ্লোকা মেহতা, জানুন বিস্তারিত
আম্বানি পরিবারের তরফে প্রকাশিত বার্তায় জানানো হয়েছে, ভগবান কৃষ্ণ, শ্রী ধীরুভাই ও কোকিলাবেন আম্বানির আর্শীবাদে পৃথ্বী তাঁর ছোট্ট বোন বেদা আকাশ আম্বানির জন্মের খবর পেয়ে খুবই উৎসাহিত।
মুম্বই: মুকেশ ও নীতা আম্বানির ছেলে আকাশ আম্বানি ও তাঁর স্ত্রী শ্লোকা মেহতার ফের একটি কন্যা সন্তান হয়েছে। জানা গেছে সদ্যোজাত ওই কন্যার নাম রাখা হয়েছে বেদা। আম্বানি পরিবারের তরফে একটি সুন্দর বার্তা প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে যে আকাশ ও শ্লোকা তাঁদের ছোট্ট মেয়ের নাম বেদা রেখেছে। বেদার বর্তমানে একটি বড় দাদা আছে যার নাম পৃথ্বী আম্বানি।
কয়েকদিন আগে আকাশ আম্বানি ও শ্লোকা মেহেতা তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে। ওই কন্যার নাম রাখা হয়েছে বেদা। তবে শুক্রবারই প্রথম সেই ফুটফুটে কন্যার নাম কী তা প্রকাশ্যে নিয়ে আসা হয় আম্বানি পরিবারের তরফে। জানান, গর্বিত অভিভাবকরা তাঁদের সদ্যোজাত সন্তানের নাম রেখেছেন বেদা আকাশ আম্বানি।
আম্বানি পরিবারের তরফে প্রকাশিত বার্তায় জানানো হয়েছে, ভগবান কৃষ্ণ, শ্রী ধীরুভাই ও কোকিলাবেন আম্বানির আর্শীবাদে পৃথ্বী তাঁর ছোট্ট বোন বেদা আকাশ আম্বানির জন্মের খবর পেয়ে খুবই উৎসাহিত।
(The above story first appeared on LatestLY on Jun 09, 2023 09:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

