Mukesh Ambani As Auto Driver: অ্যান্টিলিয়ার বাইরে অটো চালাচ্ছেন মুকেশ, রাস্তায় টুল পেতে বসে তাস পেটাছেন আম্বানি-আদানি, দেখুন ভিডিও
আম্বানি একা নন। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani), এবং মাহিন্দ্রা গ্রুপের চেয়ায়রম্যান আনন্দ মাহিন্দ্রাকেও (Anand Mahindra) অটোচলকের অবতারে দেখা গিয়েছে।
Mukesh Ambani As Auto Driver: ভারতের সবচেয়ে দামি বাড়ি রিলায়্যান্স কর্ণধার মুকেশ অম্বানীর অ্যান্টিলিয়া (Antilia)। নিজের প্রাসাদোপম আবাসনের সামনে অটো নিয়ে ভাড়া খাটতে বেরিয়েছেন খোদ মুকেশ! বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের মধ্যে অন্যতম তিনি। সেই মুকেশ আম্বানিই (Mukesh Ambani) কিনা ব্যবসাপত্র লাটে তুলে অটো চালাচ্ছেন! নেটপাড়ায় ভাইরাল অটোচালক আম্বানির ভিডিয়ো। পরনে তাঁর মুম্বই অটোচালকদের খাকি পোশাক। ভিডিওর ক্যাপশনে লেখা, 'আজ সকালে মিস্টার আম্বানিকে তাঁর বাড়ির বাইরে দেখা গিয়েছে'।
বাস্তবের থেকে কয়েক লক্ষ যোজন দূরের এই চিত্র তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহারে। রিলায়্যান্স কর্ণধারকে সেই ভিডিওতে একজন অটোচালকের রূপ দেওয়া হয়েছে। মুম্বইয়ে তাঁর বিলাসবহুল ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে মুকেশের এআই চিত্রিত চেহারা। ইনস্টাগ্রামে এআই আনভ নামের একটি আইডি থেকে মুকেশ আম্বানির এই এআই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ওই পেজের আরও একটি এআই ভিডিওতে ধনকুবেরকে মুম্বই পুরসভার কর্মী হিসাবে রাস্তার কাজ করতেও দেখা গিয়েছে। এটিও সেই ২৭ তলার অ্যান্টিলিয়ার সামনেই।
অটোচালক মুকেশঃ
View this post on Instagram
তবে এআই-এর দৌলতে আম্বানি (Mukesh Ambani) একা নন। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani), এবং মাহিন্দ্রা গ্রুপের চেয়ায়রম্যান আনন্দ মাহিন্দ্রাকেও (Anand Mahindra) অটোচলকের অবতারে দেখা গিয়েছে। কাজের ফাঁকে তিন ধনকুব থুড়ি অটোচালক রাস্তার উপর টুল পেতে বসে তাস পেটাচ্ছেন। অ্যান্টিলিয়ার সামনেই তাঁদের অটো স্ট্যান্ড।
তাস পেটাচ্ছেন আম্বানি-আদানিঃ
View this post on Instagram
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) কাজে লাগিয়ে ভারতীয় শিল্পপতীদের অটোচালকের মজার রূপ দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে নেটবাসী। 'AI-এর চরম ব্যবহার' বলছেন নেটিজেন।
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 01:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

