MP Train Accident: সিংপুর রেলস্টেশনের কাছে দুটি পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত দুটি ট্রেনের চালক

সিংপুর রেলস্টেশনের কাছে দুটি পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। দুটি ট্রেনের চালকরাই গুরুতরভাবে আহত হয়েছেন।

Two goods trains collided Photo Credit: Twitter@ANI_MP_CG_RJ

শাহদোল, মধ্যপ্রদেশঃ আজ সকালে মধ্যপ্রদেশের  সিংপুর রেলস্টেশনের কাছে দুটি পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। দুটি ট্রেনের চালকরাই গুরুতরভাবে আহত হয়েছেন।উদ্ধার অভিযান চলছে তবে ট্রেনের মধ্যে দুই রেলকর্মীর আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।ইতিমধ্যেই ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ ও কর্মকর্তারা পৌঁছেছেন। এই ঘটনার পরে বিলাসপুর-কাটনি রুটের সমস্ত ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement