Madhya Pradesh: মধ্যপ্রদেশের হাসপাতালে সদ্যোজাতের দেহ মুখ করে নিয়ে গেল কুকুর, শুরু তদন্ত

ইন্দোর থেকে ২৫ কিলোমিটার দূরের মাহও-য়ে এক সরকারী হাসপাতালের শৌচালয় থেকে একটি সদ্যোজাতকে মুখ করে তুলে বাইরে আনল কুকুর।

Stray Dog, Representational Image (Photo Credits: Pixabay)

Madhya Pradesh: মধ্যপ্রদেশের ইন্দোরের কাছে এক সরকারী হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। ইন্দোর থেকে ২৫ কিলোমিটার দূরের মাহও-য়ে এক সরকারী হাসপাতালের শৌচালয় থেকে একটি সদ্যোজাত দেহ মুখে করে তুলে বাইরে আনল কুকুর। হাসপাতালের নিরাপত্তা কর্মী দেখতে পেয়েই কুকুরটিকে তাড়িয়ে, দেহটি উদ্ধার করে।

সরকারী হাসপাতালের ভিতর কী করে এমন কাণ্ড ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে শনিবার রাত দেড়টা থেকে ২টোর মধ্যে এক তরুণী হাসপাতালের শৌচালয়ে ঢোকে। ১৭ বছরের সেই তরুণী রাত ৯টা নাগাদ সেই হাসপাতালে ভর্তি হয়েছিল। কলিকের ব্যথার কথা বলে সে ভর্তি হয়। কিন্তু সে গর্ভবতী বলে নার্সদের সন্দেহ হয়। সেই তরুণীই শৌচালয়ে সদ্যোজাত জন্ম দেয় বলে মনে করা হচ্ছে। এরপর সেই তরুণী শৌচালয় থেকে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যায় বলে খবর।

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement