Sex Racket: যৌনচক্র চালানোর দায়ে গ্রেফতার প্রভাবশালী বিজেপি নেতা
জব্বলপুরে কাজের খোঁজে এসে যৌনচক্রে ঢুকে পড়ে প্রতারিত হওয়া এক তরুণীর অভিযোগের ভিত্তিতে এই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়।
মধ্যপ্রদেশের জব্বলপুরে (Jabalpur) চাঞ্চল্যকর ঘটনা। সেখানকার বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি অতুল চৌরাসিয়া (Atul Chaurasia)-কে যৌনচক্র ( Sex Racket) চালানোর দায়ে গ্রেফতার করল পুলিশ। জব্বলপুরে কাজের খোঁজে এসে যৌনচক্রে ঢুকে পড়ে প্রতারিত হওয়া এক তরুণীর অভিযোগের ভিত্তিতে এই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়। তরুণীর অভিযোগ, তিনি জব্বলপুরে কাজের খোঁজে এসেছিলেন। সেখানে বিজেপি নেতা অতুল ও তার সঙ্গী শীতল দুবে তাকে এক হোটেলে থাকতে গেন। এরপর তাকে অনেক টাকা দেওয়ার লোভ দেখিয়ে যৌন চক্রে (Sex Racket) যোগ দেওয়ান। কাস্টমারদের হোটেলে যৌনতার বিনিময়ে ২ থেকে পাঁচ হাজার টাকা নেন অতুল। কিন্তু সেখান থেকে খুব সামান্য টাকা দেওয়া হয়। এরপর সেখান থেকে পালিয়ে এসে সেই তরুণের পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগ পাওয়ার পরেই পুলিশে সেই হোটেলে হানা দিলে হাতেনাতে যৌন চক্রের পান্ডাকে ধরে ফেলে। পুলিশের তদন্তে উঠৈ আসে পশ্চিমবঙ্গ, অসম, ছত্তিশগড় ও সিকিম থেকে বিভিন্ন বয়েসের মেয়েরা জব্বলপুরে সেই হোটেলে যৌনতার জন্য আসে।