Mother Killed Son: প্রেমিকের টানে ছোট্ট ছেলেকে খুন, গলায় ফাঁস দিয়ে ৪ বছরের খুদেকে নির্মমভাবে হত্যা করে পালাল মা
ছোট্ট ছেলেকে (Son) নির্মমভাবে হত্যা করল মা (Mother)। গলায় ফাঁস লাগিয়ে নিজের ৪ বছরের ছেলেকে খুন করে মা। শুনে শিউরে উঠলেন তো? তবে এমনই একটি ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর (Kanpur)। যেখানে এক মায়ের হাতে খুন হতে হয় তার ছোট্ট ছেলেকে। মণীষা যাদব নামে ওই মহিলা নিজের ৪ বছরের ছেলেকে খুন করে গলায় ফাঁস দিয়ে। তারপর ছেলের মৃতদেহ শ্বশুরের পাশে শুইয়ে রেখে সেখান থেকে চম্পট দেয় মণীষা। রিপোর্টে প্রকাশ, বিকাশ যাদব নামে গ্রামেরই এক যুবকের সঙ্গে পালিয়ে যায় মণীষা যাদব। বেশ কয়েকদিন গ্রামের বাইরে থেকে শেষে বিকাশকে নিয়ে ফের গ্রামে ফিরে আসে মণীষা। এরপরই তার কুকীর্তির কথা প্রকাশ পায়। জানা যায়, প্রেমিকের সঙ্গে সংসার করার জন্য মণীষা নিজের ৪ বছরের ছোট্ট ছেলে অনিরুদ্ধকে নির্মমভাবে হত্যা করে। গলায় ফাঁস লাগিয়ে অনিরুদ্ধে মেরে ফেলে মণীষা। এরপর বিকাশ যাদবের সঙ্গে গ্রাম ছাড়ে ওই মহিলা।
দেখুন প্রেমিকের সঙ্গে পালাতে কী করে মণীষা যাদব...
প্রেমিকের টানে ছোট্ট ছেলেকে খুন, গলায় ফাঁস দিয়ে ৪ বছরের খুদেকে হত্যা করে পালাল মা
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)