Jacqueline Fernandez: আর্থিক তছরূপ মামলায় আদালতের দ্বারস্থ জ্যাকলিন, নায়িকার আবেদন শুনবে দিল্লি হাইকোর্ট

Jacqueline Fernandez.jpg (Photo Credit: ANI/Twitter)

এবার অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) আবেদন শুনবে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) । অর্থিক তছরূপ মামলায় এবার জ্যাকলিনের আবেদন আগামী ১৮ সেপ্টেম্বর শোনা হবে আদালতের তরফে। ১০০ কোটির আর্থিক তছরূপ মামলায় জ্যাকলিন ফার্নান্ডেেজের বিরুদ্ধে যে চার্জশিট তৈরি হয়েছে, তা যাতে বাতিল করা হয়, সেই আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন বলিউড নায়িকা। জ্য়াকলিনের আবেদনে সম্মতি জানিয়েছে দিল্লি হাইকোর্ট। আগামী ১৮ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ নথি এবং সংক্ষিপ্ত বয়ান-সহ জ্যাকলিন ফার্নান্ডেজকে দিল্লি হাইকোর্টে হাজির হতে হবে বলে জানানো হয়। প্রসঙ্গত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে ১০০ কোটির আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ায় বলিউড অভিনেত্রীর। যদিও এই ঘটনায় তিনি কোনওভাবেই জড়িত নন বলে একাধিকবার দাবি করেন কিক অভিনেত্রী। জ্যাকলিন ফার্নানেডেজের পাশাপাশি অভিনেত্রী নোরা ফতেহির নামও জড়িয়ে পড়ে আর্থিক তছরূপ মামলায়।

দেখুন ট্য়ুইট...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement