Rahul Gandhi: রাহুলকে দেখেই 'মোদি মোদি' রব উঠল মহাকালেশ্বর মন্দিরে

Rahul Gandhi, Narendra Modi (Photo Credit: File Photo)

এই মুহূর্তে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) কর্মসূচিতে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। আর তাই মঙ্গলবার উজ্জয়ীনে মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Temple) যান পুজো দিতে। আর তখনই মন্দিরের অন্দর থেকে ওঠে মোদি মোদি স্লোগান। জানা যাচ্ছে, কয়েকজন মোদি সমর্থক রাহুলকে দেখে চিৎকার করে ওঠে। তবে তিনি সেসবে কর্ণপাত না করে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যান। তবে যতক্ষণ কংগ্রেস সাংসদ মন্দির চত্বরে ছিলেন ততক্ষণ মোদি সমর্থকেরা স্লোগান দিতে থাকে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement