Mahatma Gandhi Death Anniversary 2025: গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে রাজঘাটে মোদী, মহাত্মার স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করে প্রার্থনা
৩০ জানুয়ারি দিনটিকে গান্ধীজির মৃত্যুবার্ষিকীর পাশাপাশি শহীদ দিবস হিসেবেও পালন করা হয়। প্রতি বছর এই দিনটিতে দিল্লির রাজঘাটে উপস্থিত হন ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী।
আজ ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে রাজনৈতিক নেতারা তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। সকাল সকাল রাজঘাটে গিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কাণ্ডারির মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করে প্রার্থনা করলেন নমো। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ-সহ প্রতিরক্ষা কর্মীদের প্রধানও উপস্থিত ছিলেন সেখানে। ৩০ জানুয়ারি দিনটিকে গান্ধীজির মৃত্যুবার্ষিকীর পাশাপাশি শহীদ দিবস হিসেবেও পালন করা হয়। প্রতি বছর এই দিনটিতে দিল্লির রাজঘাটে উপস্থিত হন ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী। ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির অবদানকে স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানান সবাই।