Mobile Tower Collapses Video: গ্রীষ্মের দাবদাহ চিরে মুষলধারে ঝড়বৃষ্টি, উত্তাল হাওয়ায় ভেঙে পড়ল আস্ত মোবাইল টাওয়ার, দেখুন
কয়েক ঘণ্টার ঝড় বৃষ্টি শনিবার ধ্বংসযজ্ঞ চালিয়েছে ছতরপুরে। প্রচণ্ড বাতাসের জেরে বিশাল মোবাইল টাওয়ার হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে।
ভারী বৃষ্টিতে ভিজছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিস্তীর্ণ অংশ। ভোপাল, গোয়ালিয়র, ছতরপুরে নেমেছে মুষলধারে বৃষ্টি। শনিবার থেকে আবহাওয়া বদলাতে শুরু করেছে। গ্রীষ্মের দহন জ্বালা ভেদ করে নেমেছে বর্ষণের ধার। কয়েক ঘণ্টার ঝড় বৃষ্টি শনিবার ধ্বংসযজ্ঞ চালিয়েছে ছতরপুরে (Chhatarpur)। প্রচণ্ড বাতাসের জেরে বিশাল মোবাইল টাওয়ার হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ঝড়জলের মধ্যে মোবাইল টাওয়ার ধসে পড়ার চিত্র ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সৌভাগ্যবশত সেই সময়ে টাওয়ারের কাছে কেউ উপস্থিত না থাকায় প্রাণহানি ঘটেনি। ছতরপুরে প্রচণ্ড ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবারের পর আজ সোমবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত বৃষ্টি। ঝড়বৃষ্টির মধ্যেই রবিবার বিকেলে মধ্যপ্রদেশের আলিরাজপুরে আঘাত হেনেছে ভূমিকম্প (Earthquake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫।