Mizoram : মিজোরাম থেকে ৪ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৪

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে নার্কোটিক্স বিভাগ

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

৪ কোটি টাকারও বেশি মূল্যের হেরোইন সহ গ্রেফতার ৪। ঘটনাটি ঘটেছে মিজোরামের চম্পাই এলাকায়। অসম রাইফেলস ও নার্কোটিক্স দফতরের পক্ষ থেকে চালানো অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ৬৮৯.৫২ গ্রাম মাদক দ্রব্য।

সীমান্ত এলাকা হওয়ার কারণে মিজোরাম এলাকায় মাদকের চোরাচালান বিভিন্ন সময় দেখা যায়। সেই মাদকের চোরাচালান সীমান্ত এলাকা থেকে পৌছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। যদিও প্রশাসনের মদতে তল্লাশি চালিয়ে প্রতি বছর বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমানে মাদক দ্রব্য।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement