Mithun Chakraborty: নির্বাচনী প্রচারে গিয়ে শেষমেশ পকেটমারের খপ্পরে মিঠুন, বিজেপির সভা থেকে অভিনেতার মানিব্যাগ চুরি

অভিনেতার মানিব্যাগ খোয়া যাওয়ার খবরটি চাওর হতেই শোরগোল পড়ে যায় সভায়। তবে মাইকিংয়ের জেরে বিশেষ লাভ হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, মান্যব্যাগটি ফেরত পাননি অভিনেতা।

Mithun Chakraborty (Photo Credits: X)

নির্বাচনী প্রচারে গিয়ে পকেটমারের খপ্পরে পড়লেন বিজেপি নেতা তথা প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মঙ্গলবার ঝাড়খণ্ডে (Jharkhand) দলের হয়ে প্রচারে গিয়ে মানিব্যাগ (Wallet) হারিয়ে মহা বিপাকে পড়লেন মিঠুন। এদিন ধানবাদ জেলার নিসরায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রবীণ অভিনেতা। মহাগুরুকে দেখতে ব্যাপক ভিড় জমেছিল সভায়। এরই মধ্যে অভিযোগ ওঠে, মিঠুনের মানিব্যাগটি খোয়া গিয়েছে। মঞ্চ থেকেই মাইকিং করে খোয়া যাওয়া মানিব্যাগটি ফেরত দেওয়ার আবেদন জানান এক বিজেপি নেতা। তিনি ঘোষণা করেন, 'যে কেউ মিঠুনদার মানিব্যাগটি নিয়েছেন, দয়া করে ফেরত দিন। অভিনেতার মানিব্যাগ খোয়া যাওয়ার খবরটি চাওর হতেই শোরগোল পড়ে যায় সভায়। তবে মাইকিংয়ের জেরে বিশেষ লাভ হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, মান্যব্যাগটি ফেরত পাননি অভিনেতা।

পকেটমারের খপ্পরে মহাগুরু... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement