Caught On Camera: মদ কিনতে এসে মদের দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, মাতাল যুবকদের কাণ্ড সিসিটিভি ক্যামেরাবন্দি, দেখুন
খালি গায়ে মুখে কাপড় বেঁধে চারজন ওই মদের দোকানের সামনে আসেন। তাঁদের সঙ্গে ছিল দাহ্য পদার্থ। যা বন্ধ দোকানের বাইরে ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেন অভিযুক্তরা।
রাতের অন্ধকারে অর্ধনগ্ন হয়ে বন্ধ মদের দোকানে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন অজ্ঞাত পরিচয়ের যুবকের বিরুদ্ধে। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডিতে রাতেরবেলা মদ কিনতে এসে মদের দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। দোকানের বাইরে লাগানো সিসিটিভিতে গোটা ঘটনাটি ধরা পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খালি গায়ে মুখে কাপড় বেঁধে চারজন ওই মদের দোকানের সামনে আসেন। তাঁদের সঙ্গে ছিল দাহ্য পদার্থ। যা বন্ধ দোকানের বাইরে ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেন অভিযুক্তরা। আগুনের শিখা এতই সাংঘাতিক ছিল যে একজন অভিযুক্তকে আগুন প্রায় গ্রাস করে ফেলেছিল। তবে দাহ্য পদার্থ নিয়ে দোকানে আসায় অভিযুক্তদের আগুন লাগানোর মতলব আগে থেকেই ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।
মদের দোকানে আগুন লাগানোর অভিযোগ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement