Sitapur Rape Case: নাবালিকা ধর্ষণকাণ্ডে উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টার অভিযান, আহত অভিযুক্ত ভর্তি হাসপাতালে
উত্তরপ্রদেশের সীতাপুরে নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে এনকাউন্টার অভিযানে গুরুতর আহত হয় মূল অভিযুক্ত রাশিদ।
উত্তরপ্রদেশের সীতাপুরে নাবালিকা ধর্ষণকাণ্ডে (Sitapur Rape Case) গ্রেফতার অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে এনকাউন্টার অভিযানে গুরুতর আহত হয় মূল অভিযুক্ত রাশিদ। জানা যাচ্ছে, গত ১৮ সেপ্টেম্বর সীতাপুরের একটি বাড়ির মালিকের মানসিক প্রতিবন্ধী নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। অভিযুক্ত ভাড়াটিয়ার জামাই। ঘটনার বিষয়ে ২৩ অগাস্ট তাঁর পরিবারের জানতে পারলে থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপরেই অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে এদিন সীতাপুরের থেকে কিছুটা দূরে একটি এলাকায় অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। পালানোর জন্য আগ্নেয়াস্ত্র চালায় রাশিদ। পাল্টা আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালালে অভিযুক্ত আহত হন। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
দেখুন পোস্ট
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Advertisement
Advertisement
Advertisement