Minor Rape: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সোশ্যাল মিডিয়া বন্ধুর বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত

অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের ৪,৮ এবং ১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Rape Representational Image Photo Credit: File Image

নয়াদিল্লিঃ দেশে ফের ধর্ষণের(Rape) ঘটনা। এ বার ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের(Minor Rape) অভিযোগ উঠল ২১ বছরের যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে(Mumbai)। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার(Social Media) মাধ্যমে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয় ১৩ বছরের নাবালিকার। এরপর মুম্বইয়ের আন্ধেরিতে তাকে ডেকে পাঠানো হয়। এরপর একটি জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। এখানেই শেষ নয়, অভিযুক্তের হাত ধরে গুজরাটে চলে যায় সে। সেখানেও তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর কোনওরকমে বাড়ি ফিরে এসে সমস্ত ঘটনা জানায় সে। এরপরই আইনের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের ৪,৮ এবং ১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে।

সোশ্যাল মিডিয়া বন্ধুর লালসার শিকার নাবালিকা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement