Gang Rape: নাবালিকাকে অপহরণ করে অ্যাম্বুলেন্সের মধ্যে ধর্ষণ, গ্রেফতার ২
তদন্তে নেমে জানা অভিযুক্তের নাম বীরেন্দ্র চতুর্বেদী। ওই অ্যাম্বুলেন্সের চালক সে। তার সঙ্গে যুক্ত ছিল তার বন্ধু রাজেশ কেওয়াত।
নয়াদিল্লিঃ ১৬ বছরের নাবালিকাকে(Minor) অপহরণ(Kidnap) করে অ্যাম্বুলেন্সের মধ্যে গণধর্ষণ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh)) ভোপালে(Bhopal)। গত ২৫ নভেম্বর রাস্তা থেকে ওই নাবালিকাকে 'জননি এক্সপ্রেস' নামক সরকার পরিচালিত একটি অ্যাম্বুলেন্সে জোর করে তোলা হয়। এরপর ককে দু'জন যুবক মিলে ধর্ষণ করে। তাকে সেখানেই আটকে রাখা হয় বলে অভিযোগ। কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসে নির্যাতিতা। পুলিশের দ্বারস্থ হয় সে। নির্যাতিতার শারীরিক পরীক্ষায় গণধর্ষণের বিষয়টি স্পষ্ট হয়। তদন্তে নেমে জানা অভিযুক্তের নাম বীরেন্দ্র চতুর্বেদী। ওই অ্যাম্বুলেন্সের চালক সে। তার সঙ্গে যুক্ত ছিল তার বন্ধু রাজেশ কেওয়াত। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে নাগারি এলাকা থেকে তাদের দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নাবালিকাকে অপহরণ করে অ্যাম্বুলেন্সের মধ্যে ধর্ষণ, গ্রেফতার ২