Alamgir Alam: মন্ত্রীত্ব পদ থেকে পদত্যাগ! জেলে থেকেই রাজভবনে ইস্তফাপত্র পাঠালেন ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলম

কোটি কোটি টাকার দুর্নীতি। আর সেই কারণেই সম্প্রতি গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের গ্রামোন্ননয়ন মন্ত্রী আলমগীর আলম (Alamgir Alam)। তবে গ্রেফতারির পরেও মন্ত্রীত্ব ছাড়েননি আলমগীর। সেই নিয়ে বিজেপির তরফ থেকে তীব্র সমালোচনাও করা হয়। অবশেষে শুক্রবার মন্ত্রীত্ব পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। এদিন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। আলমগীর ছাড়াও আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তাঁর সচিব সঞ্জীব লাল এবং জাহাঙ্গীর আলম।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement