Milkman Spitting in Milk Caught on CCTV: থুতু মিশিয়ে দুধ বিক্রি! বাড়ির সিসিটিভিতে ধরা পড়ল দুধওয়ালার কাণ্ড

সিসিটিভি ফুটেজটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই তীব্র বিতর্ক ছড়িয়েছে। হিন্দু সংগঠনগুলি অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন আরোপের দাবি তুলেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Milkman Spitting in Milk Caught on CCTV (Photo Credits: X)

বাড়িতে দুধ দিতে এসে সেই দুধে থুতু মেশানোর সাংঘাতিক অভিযোগ উঠেছে দুধওয়ালার বিরুদ্ধে। পুজোর কাজে ব্যবহৃত দুধে থুতু মেশানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। দুধওয়ালার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ তুলেছেন তিনি। লখনউয়ের (Lucknow) গোমতী নগরের বাসিন্দা লাভ শুক্লা অভিযোগ করেছেন যে, কাঁওয়ার যাত্রার সময় বাঁকে বিহারীজি এবং ভগবান শিবের অভিষেকের জন্য তিনি যে দুধ ব্যবহার করেছিলেন তাতে ইচ্ছাকৃতভাবে থুতু মিশিয়েছেন অভিযুক্ত দুধওয়ালা মোহাম্মদ শরীফ। অভিযোগকারী ব্যক্তির বাড়ির সিসিটিভিতে ধরা পড়েছে দুধওয়ালার কাণ্ড। এরপরেই তিনি থানার দারস্ত হন। অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই তীব্র বিতর্ক ছড়িয়েছে। হিন্দু সংগঠনগুলি অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন আরোপের দাবি তুলেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

আরও পড়ুনঃ ব্যাঙ্কের মধ্যে মহিলা সহকর্মীর শ্লীলতাহানি, যৌন সুবিধার বিনিময়ে আইফোন কিনে দেওয়ার প্রলোভন, ম্যানেজারের কুকীর্তি ফাঁস

বাড়িতে দুধ দিতে এসে সেই দুধে থুতু মেশানোর অভিযোগ দুধওয়ালার বিরুদ্ধে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement