Meerut: জরুরি বিভাগের ঠাণ্ডা ঘরে চিকিৎসক আরামে বসে ঘুমাচ্ছেন, চিকিৎসা না পেয়ে মৃত্যু হল রোগীর, দেখুন ভিডিও
সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুনীলকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। আহতকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়ার পরিবর্তে, জুনিয়র চিকিৎসক ভূপেশ কুমার রাই এবং অনিকেত জরুরি বিভাগে ঘুমিয়ে ছিলেন।
জরুরি বিভাগে বসে ঘুমাচ্ছেন চিকিৎসক। বেডে শুয়ে সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি রক্তক্ষরণের জেরে মারা গেলেন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাট (Meerut) থেকে চিকিৎসায় অবহেলার এক ভয়াবহ অভিযোগ সামনে এসেছে। লালা লাজপত রায় মেমোরিয়াল (এলএলআরএম) মেডিকেল কলেজের জরুরি বিভাগে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এক সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে টেবিলের উপর পা তুলে ঘুমিয়ে রয়েছেন চিকিৎসক। সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুনীলকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। আহতকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়ার পরিবর্তে, জুনিয়র চিকিৎসক ভূপেশ কুমার রাই এবং অনিকেত জরুরি বিভাগে ঘুমিয়ে ছিলেন। স্ট্রেচারে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সুনীল। হাসপাতালের জরুরি কক্ষের সেই হৃদয়বিদারক ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জরুরি বিভাগে বসে ঘুমাচ্ছেন চিকিৎসক, চিকিৎসা না পেয়ে মৃত্যু রোগীর
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement