Delhi Fire: রোহিনীর বস্তিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাঁই ৫০টি ঝুপড়ি, দেখুন ভিডিয়ো

রবিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লির রোহিনী এলাকায়। সেক্টর ২৮-এ অবস্থিত একটি বস্তিতে এদিন আচমকাই আগুন লাগে।

রবিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লির (Delhi) রোহিনী এলাকায়। সেক্টর ২৮-এ অবস্থিত একটি বস্তিতে এদিন আচমকাই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাঁই ৫০টির বেশি ঝুপড়ি। দমকলসূত্রে খবর, এদিন রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় এবং দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় আগুন দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। যার জেরে পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে আগুনে পুড়ে যায় ৫০টির বেশি ঝুপড়ি। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement