Mumbai Fire: শান্তিনগরে বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন, চলছে আগুন নেভানোর কাজ

রবিবাসরীয় দুপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বইতে। দহিসারে এক ২৩ তলা বহুতলের ৭ তলায় আচমকাই আগুন লাগে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

রবিবাসরীয় দুপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বইতে (Mumbai)। দহিসারে এক ২৩ তলা বহুতলের ৭ তলায় আচমকাই আগুন লাগে। ঘটনাটি ঘটেছে এসভি রোডের শান্তিনগর এলাকার নিউ জনকল্যাণ সোসাইটিতে। দমকলসূত্রে খবর, এদিন দুপুর ৩টে ৫ নাগাদ তাঁদের কাছে খবর আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের সাতটি ইঞ্জিন। যদিও ঘন্টাখানেক পেরোলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। আগুন লাগার আসল কারণ এখনও স্পষ্ট নয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement