Indore Fire: ইন্দোরে রঙের কারখানায় লাগল আগুন, সেই আগুন ছড়িয়ে পড়ল আশেপাশে একাধিক কারখানায়, ঘটনাস্থলে দমকল বাহিনী
মধ্যপ্রদেশের ইন্দোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার বিকেলে চন্দন নগর থানার অন্তর্গত সিহাসা গ্রামে পরপর চারটি কারখানায় লাগল আগুন।
মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার বিকেলে চন্দন নগর থানার অন্তর্গত সিহাসা গ্রামে পরপর চারটি কারখানায় লাগল আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। জানা যাচ্ছে, এদিন বিকেল ৫টা ৪৫ নাগাদ এলাকার একটি রঙের কারখানায় প্রথমে আগুন লাগে। সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পাশের কারখানায়। এভাবে কমপক্ষে ৪টি কারখানায় লাগে আগুন। ঘটনাস্থলে প্রথমে দমকলের ২টি ইঞ্জিন এলে পরবর্তীকালে আগুনের তীব্রতা দেখে আরও ২টি ইঞ্জিন আনা হয় ঘটনাস্থলে। কয়েকঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
দেখুন ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Raja Raghuwanshi-Sonam Raghuwanshi's Last Video: সোনমের পিছন পিছন হেঁটে পাহাড় চড়ছেন রাজা রঘুবংশী, পৃথিবী ছাড়ার আগে 'খুনি স্ত্রীর' সঙ্গে শেষ ভিডিয়ো ইন্দোরের তরুণের, দেখুন
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Advertisement
Advertisement
Advertisement