Mumbai Furniture Godown Fire: মুম্বইয়ে আসবাবপত্রের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, গিলে খেল গোটা এলাকা

দমকল, মুম্বই পুলিশ, আদানি ইলেকট্রিসিটি, ওয়ার্ড কর্মী এবং ১০৮টি অ্যাম্বুলেন্স এসে পৌঁছয় সেখানে। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন নেভানোর পাশাপাশি আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাও চালাচ্ছে দমকলকর্মীরা।

Massive Fire Erupted at a Furniture Godown in Oshiwara (Photo Credits: IANS)

সাংঘাতিক এক অগ্নিকাণ্ড মুম্বইয়ের যোগেশ্বরীতে (Jogeshwari)। মঙ্গলবার বেলার দিকে যোগেশ্বরী পশ্চিমের এসভি রোডের কাছে একটি আসবাবপত্র কারখানায় লেভেল-২ পর্যায়ের আগুন লাগে। বিধ্বংসী আগুনের ধোঁয়া গ্রাস করে গোটা এলাকা। স্বামী বিবেকানন্দ মার্গের এ১ দরবার রেস্তোরাঁর কাছে ওশিওয়ারা (Oshiwara) ফার্নিচার মার্কেটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত রওনা দেয় মুম্বই দমকল বাহিনী। দমকল, মুম্বই পুলিশ, আদানি ইলেকট্রিসিটি, ওয়ার্ড কর্মী এবং ১০৮টি অ্যাম্বুলেন্স এসে পৌঁছয় সেখানে। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন নেভানোর পাশাপাশি আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাও চালাচ্ছে দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহতের খবর নেই। তবে আসবাবপত্রের ওই গুদামে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

যোগেশ্বরীতে আসবাদপত্র গুদামে বিধ্বংসী আগুনঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement