Jharkhand Fire: রাঁচির বিএসএনএল ক্যাম্পাসে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকল বাহিনী
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাঁচির বিএসএনএল ক্যাম্পাসে (BSNL Campus)। জানা যাচ্ছে এদিন দুপুরে ঝুমর ব্রিজ এলাকায় হঠাৎই কালো ধোঁয়া দেখা যায়। এরপর খবর দেওয়া হয় স্থানীয় দমকল দফতরে। ঘটনাস্থলে ইতিমধ্যে এসে গিয়েছে দমকলের ১০টি গাড়ি। খোলা এলাকা হওয়ায় হাওয়ার কারণে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ক্যাম্পাস চত্বরের কর্মীদের ইতিমধ্যেই বাইরে বের করে আনা হয়েছে। তবে আগুনের লেলিহান শিখা এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি বলে খবর। তবে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। হতাহতের কোনও খবর নেই, তবে একাধিক অত্যাধুনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Srinagar School Incident: শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
Maheshtala: মহেশতলার ঘটনার সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার কোনও সম্পর্ক নেই, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের
Meerut Horror: হাড়হিম করা হত্যাকাণ্ড, ড্রেন থেকে উদ্ধার কিশোরীর মুণ্ডুহীন দেহ, মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে
Neemuch Fire: মধ্যপ্রদেশে ওষুধের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাঁই একাংশ এলাকা, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement