Maharashtra: মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশন এলাকায় সাংঘাতিক অগ্নিকাণ্ড, দমকল বাহিনীর রাতভরের প্রচেষ্টাতেও নিয়ন্ত্রণে এলো না আগুন
দমকল বাহিনীর গোটা রাতের প্রচেষ্টাতেও নিয়ন্ত্রণে আন গেল না আগুন। রাতভর জ্বলল শিল্প উন্নয়ন কর্পোরেশনের আগুন। শনিবার সকালেও আগুন নেভানোর কাজ জারি রেখেছে দমকল বাহিনী।
মহারাষ্ট্রের (Maharashtra) শিরাভানে মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশন (MIDC) এলাকায় সাংঘাতিক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত ১১টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। পরে আরও দুটি ইঞ্জিন যোগ দেয় আগুন নেভানোর কাজে। দমকল বাহিনীর গোটা রাতের প্রচেষ্টাতেও নিয়ন্ত্রণে আন গেল না আগুন। রাতভর জ্বলল শিল্প উন্নয়ন কর্পোরেশনের আগুন। শনিবার সকালেও আগুন নেভানোর কাজ জারি রেখেছে দমকল বাহিনী। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। নভি মুম্বইয়ের এক দমকল কর্মকর্তা জানাচ্ছেন, 'বারোটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। অগ্নিকাণ্ডের জেরে কেউ আহত হননি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি'।
শনিবার সকালেও জ্বলছে শিল্প উন্নয়ন কর্পোরেশনের আগুনঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement