Mahakal Temple Fire: উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ রাখা হল দর্শন

অগ্নিকাণ্ডের জেরে মহাকাল মন্দিরের দর্শন কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। কীভাবে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের যন্ত্রে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। কারণ খুঁজছে পুলিশ।

Mahakal Temple Fire (Photo Credits: X)

Mahakal Temple Fire: মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে সাংঘাতিক অগ্নিকাণ্ড। সোমবার মন্দিরের সুবিধা কেন্দ্রে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের যন্ত্রে আগুন লেগে যায়। গলগল করে বের হতে থাকা ধোঁয়া গিলে খায় মন্দির চত্বর। মন্দিরে আগুন লাগতেই আতঙ্ক ছড়ায় দর্শনার্থীদের মধ্যে। হুড়োহুড়ি কাণ্ড বেঁধে যায়। এদিক ওদিক ছোটাছুটি শুর করেন ভক্তরা। দমকল বাহিনীকে তৎক্ষণাৎ খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডের জেরে মহাকাল মন্দিরের দর্শন কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। কীভাবে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের যন্ত্রে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। কারণ খুঁজছে পুলিশ।

মহাকাল মন্দিরে অগ্নিকাণ্ডঃ

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement