Leh Army Camp Fire: লেহ লাদাখের সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

দমকল পৌঁছনোর আগেই ভারতীয় সেনা জওয়ানরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Leh Army Camp Fire (Photo Credits: ANI)

Leh Army Camp Fire: লেহ লাদাখের সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সকালে লেহ-তে ডিগ্রি কলেজের কাছে একটি সেনা ঘাঁটিতে আচমকাই আগুন লেগে যায়। হু-হু করে ধোঁয়া বের হতে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে সেনা ঘাঁটি খালি করে দেন জওয়ানরা। দমকল পৌঁছনোর আগেই ভারতীয় সেনা জওয়ানরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহতের খবর নেই। তবে সেনা ঘাঁটিতে আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।

সেনা ঘাঁটিতে অগ্নিকাণ্ডঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement