Delhi University Geology Lab Fire: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ল্যাবে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢাকল গোটা ঘর, তৎপর দমকল
মঙ্গলবার বিকেলে ৫টা নাগাদ দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) নর্থ ক্যাম্পাসের ভিতরে ভূতত্ত্ব ল্যাবে আচমকাই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ল্যাব।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার বিকেলে ৫টা নাগাদ দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) নর্থ ক্যাম্পাসের ভিতরে ভূতত্ত্ব ল্যাবে আচমকাই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ল্যাব। বিকেল ৫টা ১৫ নাগাদ দমকল বিভাগের কাছে ফোন আসে। জানানো হয়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের পঞ্চম তলায় ভূতত্ত্ব ল্যাবে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছয়টি ইঞ্জিন। এক দমকল কর্মকর্তা জানান, ল্যাবে রাখা কিছু কম্পিউটারে আগুন লেগে যায়। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুন লাগার ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে কলেজের ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে পড়ুয়াদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়েছে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ল্যাবে অগ্নিকাণ্ডঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement